ব্রাহ্মণবাড়িয়ায় আজ থেকে টিসিবি পণ্য বিক্রয় শুরু

নিজস্ব প্রতিবেদক   প্রিন্ট
বৃহস্পতিবার, ২২ মে ২০২৫   সর্বশেষ আপডেট : 1:43 pm

ব্রাহ্মণবাড়িয়ায় আজ থেকে টিসিবি পণ্য বিক্রয় শুরু

আজ থেকে টিসিবি পণ্য বিক্রয় শুরু হয়েছে।বৃহস্পতিবার ২২ মে শহরের লোকনাথ দীঘির ময়দানে সকাল ১০টা থেকে বিক্রয় শুরু করা হয়।
এবারের টিসিবি পণ্যে রয়েছে দুই লিটার সয়াবিন তেল, দুই কেজি মসুর ডাল, এক কেজি চিনি।

প্রতি লিটার সয়াবিন তেল একশতো পঁয়ত্রিশ টাকা, প্রতি কেজি মসুর ডাল আশি টাকা ও চিনি এক কেজি পঁচাশি টাকা মূল্যে সর্বমোট ৫১৫ টাকার প্যাকেজ।

টিসিবি পণ্য বিক্রয় উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা যুব উন্নয়ন সহকারী কর্মকর্তা মো. আবু নাছার। তিনি জানান, নিম্নবিত্ত পরিবারের মাঝে আগামী ঈদুল আযহা পর্যন্ত টিসিবি পণ্য বিক্রয় করা হবে।

Facebook Comments Box

Posted ১:৪৩ পিএম | বৃহস্পতিবার, ২২ মে ২০২৫

The Daily Sarod |