স্টাফ রিপোর্টার
প্রিন্ট
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০১৯
সর্বশেষ আপডেট : 9:36 pm
ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক পারাপার হতে গিয়ে ব্যাটারিচালিত অটোরিকশা চাপায় ইয়ামিন (১২) নামে এক মাদ্রাসা ছাত্র নিহত হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে জেলা শহরের কাজীপাড়ায় কালীবাড়ি মোড়-পৈরতলা সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু শহরের কাজীপাড়ার মাহমুদ শাহ মাজার এলাকার ফজলু মিয়ার ছেলে ও খতমে নবুওয়াত মাদ্রাসায় পড়াশোনা করত।
প্রত্যক্ষদর্শীরা জানান, ইয়ামিন সড়ক পার হচ্ছিল। এ সময় কালীবাড়ি মোড়ের দিকে যাওয়া একটি দ্রুতগামী ব্যাটারিচালিত অটোরিকশা তাকে চাপা দিলে স্থানীয়রা উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে আসে। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চিকিৎসক নাজমুল হক জানান, শিশুটিকে হাসপাতালে নিয়ে আসার আগেই সে মারা যায়।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ২নং ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক সোহাগ রানা জানান, ঘটনার খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।
Posted ৯:৩৬ পিএম | বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০১৯
The Daily Sarod | Pijush Kanti Acharya