শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

বোরকা পড়েও হলো না রক্ষা যুবকের, ধরা খেল ফেন্সিডিল নিয়ে

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বুধবার, ১৭ মার্চ ২০২১   সর্বশেষ আপডেট : 4:29 pm

বোরকা পড়েও হলো না রক্ষা যুবকের, ধরা খেল ফেন্সিডিল নিয়ে

ব্রাহ্মণবাড়িয়ার খাঁটিহাতা বিশ্বরোড মোড়ে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে বাস কাউন্টারে সামনে ব্যাগ নিয়ে বাসে উঠার অপেক্ষা করছিল এক বোরকা পরিহিত নারী ও এক যুবক। হাইওয়ে পুলিশের কাছে তথ্য ছিল এই নারী ও যুবকের কাছে মাদক রয়েছে। খাঁটিহাতা হাইওয়ে থানার সদস্যরা বোরকা পরিহিত নারী ও যুবককে তল্লাশী শুরু করেন। এক পর্যায়ে বোরকার মুখের অংশ খুলতেই দেখা গেল মুখে দাড়িওয়ালা যুবক। এসময় তাদের তল্লাশি করে ৭৯ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। আটক করা হয় দুইজনকে। বুধবার সকাল ৮টার দিকে এই ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন, নারায়নগঞ্জ জেলার রূপগঞ্জের মোড়াপাড়ার মৃত জুয়েল মিয়ার ছেলে ইমরান (২৫) ও একই এলাকার মৃত শরীফ মিয়ার ছেলে মো. সবুজ (২০)।

খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজি শাখাওয়াত হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাদের মাদক গুলো সহ আটক করা হয়। বোরকা পরিহিত ইমরানের কাছে শরীরের ফিটিং করা ৪৩ বোতল ও সবুজের ব্যাগে ৩৬ বোতল ফেন্সিডিল পাওয়া যায়। তারা জানায়, মাদক গুলো নারায়ণগঞ্জে গাওছিয়া নিয়ে গিয়ে বিক্রয় করে। এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Facebook Comments Box

Posted ৪:২৯ পিএম | বুধবার, ১৭ মার্চ ২০২১

The Daily Sarod |