শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

বোনাস বাতিলের প্রতিবাদে গ্যাস ফিল্ডের শ্রমিকদের বিক্ষোভ (ভিডিও)

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২০   সর্বশেষ আপডেট : 7:44 pm

কোরবানির ঈদ বোনাস বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে বাংলাদেশ গ্যাস ফিল্ডে কর্মরত শ্রমিক-কর্মচারীদের এমপ্লয়ীজ ইউনিয়নের ডাকে ঘন্টা ব্যাপী কর্মবিরতি পালন করেছে শ্রমিকরা।

বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ব্রাহ্মণবাড়িয়ার বিরাসার এলাকায় অবস্থিত বাংলাদেশ গ্যাস ফিল্ডের সদর দফতরের সামনে শ্রমিক কর্মচারীরা এ অবস্থান কর্মসূচী ও বিক্ষোভ করে।

বাংলাদেশ গ্যাস ফিল্ড এমপ্লয়ীজ ইউনিয়নের সভাপতি শাহ আলম জানান, বিগত প্রায় ৩৫ বছর যাবত দ্বিপাক্ষিক চুক্তিক মাধ্যমে আমরা এ বোনাস পেয়ে আসছে। সম্প্রতি কোম্পানীর বোর্ড সভায় উৎসব বোনাসের একটি কর্তন করা ও দীর্ঘদিন ধরে চালু থাকা কোম্পানী কর্তৃক শ্রমিক কর্মচারীদের আয়কর বহন না করার সিদ্ধান্ত গৃহিত হয়েছে। আগামী ৪ দিনের মধ্যে এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবী জানান তারা।

অন্যথায় বাংলাদেশ গ্যাস ফিল্ডের অধীনস্থ সকল গ্যাস ফিল্ডেও আন্দোলন গড়ে তোলা হবে বলে হুশিয়ারি দেন। এসময় বাংলাদেশ গ্যাস ফিল্ড এম্পয়ীজ ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ মুর্শেদুল আলমসহ অন্যন্যারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ১১:৫৭ এএম | বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২০

The Daily Sarod |