কসবা প্রতিনিধি
প্রিন্ট
শনিবার, ০৮ অগাস্ট ২০২০
সর্বশেষ আপডেট : 5:14 pm
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯০ তম জন্মদিন পালিত হয়েছে। শনিবার (৮ আগষ্ট) উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে জন্মদিন পালিত হয়। অনুষ্ঠানে বঙ্গমাতার আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মাসুদ আলমের সভাপতিত্বে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিন পালন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এডভোকেট রাশেদুল কাওসার ভূইয়া জীবন।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগ যুগ্ন-আহবায়ক এমজি হাক্কানী, কাজী মো. আজহারুল ইসলাম, পৌর মেয়র এমরান উদ্দিন জুয়েল, ভাইস চেয়ারম্যান মনির হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা সিদ্দিকি, সহকারী কমিশনার (ভূমি) হাসিবা খান, কসবা প্রেসক্লাব সভাপতি মো.সোলেমান খান, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো.শহীদুল্লাহ।
পরে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিবের ৯০তম জন্মদিন উপলক্ষে এলাকার ৬টি অসহায় পরিবারকে সেলাই মেশিন দেয়া হয়।
সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রওনক ফারজানা রুবা। এ সময় উপজেলার বিভিন্ন বিভাগীয় কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
Posted ৫:১৪ পিএম | শনিবার, ০৮ অগাস্ট ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya