স্টাফ রিপোর্টার
প্রিন্ট
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২০
সর্বশেষ আপডেট : 9:23 pm
ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের ১জন চিকিৎসক সহ জেলায় নতুন ৯৮জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। সর্বশেষ জেলায় ১৬৮১জনের শরীরে করোনা ভাইরাস পজিটিভ হয়েছে।
বৃহস্পতিবার (১৬ই জুলাই) রাত ৮টায় জেলা সিভিল সার্জন অফিসের ডা. সানজিদা আক্তার শনাক্তের বিষয়টি নিশ্চিত করেন।
গত ১৪ই জুলাই এর ঢাকা ন্যাশনাল ইনস্টিটিউট অফ ল্যাবরেটরিতে মেডিসিন এন্ড রেফারেল সেন্টার পিসিআর ল্যাবের ২১৫টি নমুনা রিপোর্টে নতুন ৯৮জনের শরীরে করোনা ভাইরাস পজিটিভ আসছে বলে জানান জেলা সিভিল সার্জন ডা. মুহাম্মদ একরাম উল্লাহ।
আজ ১৬ই জুলাই রাতের রিপোর্টে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় ২৫জন, আখাউড়া উপজেলায় ১২জন, বিজয়নগর উপজেলায় ০৩জন, নবীনগর উপজেলায় ১৮জন, বাঞ্ছারামপুর উপজেলায় ৩২জন ও আশুগঞ্জ উপজেলায় ০৮জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে।
সর্বশেষ গতরাতের রিপোর্ট পর্যন্ত জেলায় ১৬৮১জন করোনায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে সদর উপজেলায় ৫৫৫জন, আখাউড়া উপজেলায় ১৩৯জন, বিজয়নগর উপজেলায় ৫৫জন, নাসিরনগর উপজেলায় ৭৬জন, বাঞ্ছারামপুর উপজেলায় ১৪৩জন, নবীনগর উপজেলায় ২৮৩জন, সরাইল উপজেলায় ১০১জন, আশুগঞ্জ উপজেলায় ১১৭জন ও কসবা উপজেলায় ২১২জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে । বাঞ্ছারামপুর ১জনে মৃত্যু হয়েছে ।
মঙ্গলবার পর্যন্ত জেলায় আক্রান্তদের মধ্যে ৬৬৫জন সুস্থ হয়েছেন। এখন পর্যন্ত জেলায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ২৭জন। আইসোলেশনে চিকিৎসাধীন ৮৯২জনের মধ্যে সেলফ আইসোলেশনে ৮২৯জন ও প্রাতিষ্ঠানিক আইসোলেশন হাসপাতালে ৬৩জন চিকিৎসা পাচ্ছে। জেলায় বর্তমানে হোম কোয়ারেন্টাইনে ৭৩৯জন ও প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে ০৭জন আছেন। ব্রাহ্মণবাড়িয়ায় ৯টি উপজেলার পিসিআর বুথ ও মেডিক্যাল কলেজ পিসিআর ল্যাবে এখন পর্যন্ত ১২৫৫৪ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে৷ যার মধ্যে পাওয়া ১২০৫৭ জনের করোনা ভাইরাসের রিপোর্টে জেলায় সর্বমোট ১৬৮১জন আক্রান্ত হয়েছে৷
Posted ৯:২৩ পিএম | বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya