নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট
মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫
সর্বশেষ আপডেট : 10:23 pm
শহরের কে.দাস মোড়ে একটি স্বর্ণের দোকানে সংঘবদ্ধ একটি চোরচক্র দেয়াল ভেঙ্গে প্রবেশ করে ৬১টি ভরি স্বর্ণালঙ্কার (যার মূল্য প্রায় ১ কোটি) টাকা নিয়ে যায়। ঘটনার ৩দিন পার হওয়ার পরও থানা পুলিশ কোনো কোলকিনারা করতে না পারায় স্বর্ণ ব্যবসায়ীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
মনোরঞ্জন কর্মকার সদর মডেল থানায় দায়ের করা এজাহারে জানা যায়, শহরের কে.দাস মোড়ে অবস্থিত মেসার্স বৃষ্টি জুয়েলার্স দোকানে গত ২০ সেপ্টেম্বর থেকে ২১ সেপ্টেম্বরের মধ্যে অজ্ঞাতনামা একটি চোরচক্র বৃষ্টি জুয়েলার্স দোকানের পিছন দিয়ে দেয়াল ছিদ্র করে ভিতরের স্টিলের দরজা দেয়াল থেকে আলাদা করে ভিতরে থাকা গ্রিল কেটে দোকানে প্রবেশ করে স্বর্ণের দোকানের সিন্দুকে রক্ষিত মালামাল ৬১ভরি ৮আনা স্বর্ণালঙ্কার যার মধ্যে কানের দুল ৮ জোড়া ওজন ১৮ ভরি, আংটি ১৪০টি ওজন ২০ ভরি, নেকনেস ৮টি ওজন ১৫.৮ ভরি, কারিগরি আমানত স্বর্ণ ৮ ভরি, যার মূল্য প্রায় ১ কোটি টাকা। উল্লেখিত মালামাল চোরচক্র নিয়ে যায়।
ঘটনার পরদিন সকালে কর্মচারী অপূর্ব দেব ও উদয় চক্রবর্তী দোকান খুলে চোরের বিষয়টি অবগত হলে তা জেনে বিষয়টি জুয়েলারী সমিতিকে অবগত করেন। বিষয়টি এখন পর্যন্ত পুলিশ আসামি গ্রেপ্তার করতে না পারায় বণিক সমিতির মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তাই পুলিশ দ্রুত আসামিদের সনাক্ত করে ব্যবস্থা গ্রহণের দাবি জানান বণিক সমিতির নেতৃবৃন্দ।
Posted ১০:২৩ পিএম | মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫
dainiksarod | Pijush Kanti Acharya