শিরোনাম
সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার রুহুল কবির রিজভীকে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির ফুলেল শুভেচ্ছা

বুধবার থেকে শুরু হচ্ছে তিনদিন ব্যাপী অদ্বৈত মেলা

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
সোমবার, ৩০ ডিসেম্বর ২০১৯   সর্বশেষ আপডেট : 10:43 pm

বুধবার থেকে শুরু হচ্ছে তিনদিন ব্যাপী অদ্বৈত মেলা

বুধবার থেকে ব্রাহ্মণবাড়িয়ায় তিন দিনব্যাপী অদ্বৈত মেলা শুরু হতে যাচ্ছে। অমর কথাশিল্পী অদ্বৈত মল্লবর্মণের জন্মবার্ষিকী উপলক্ষে ‘তিতাস আবৃত্তি সংগঠন’ এ মেলার আয়োজন করেছে।

জেলা শহরের শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে এ মেলা অনুষ্ঠিত হবে। মেলা উপলক্ষে প্রতিদিন সকাল ও বিকেলে বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

মেলায় এবার অদ্বৈত সম্মাননা পাবেন ভারতের ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. নির্মল দাশ।

ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরী, জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁন, পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান, পৌর মেয়র নায়ার কবিরসহ জেলা সুধীজনেরা বিভিন্ন সময়ে প্রধান অতিথি হিসেবে মেলায় অংশ নিবেন।

বাংলাদেশের বিভিন্ন এলাকাসহ ভারতের বেশ কয়েকজন আবৃত্তি শিল্পী মেলার মঞ্চে পরিবেশনা করার কথা রয়েছে।

Facebook Comments Box

Posted ১০:৪১ পিএম | সোমবার, ৩০ ডিসেম্বর ২০১৯

The Daily Sarod |