শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

বুধবার থেকে ব্রাহ্মণবাড়িয়ায় নামছে সেনাবাহিনী

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২০   সর্বশেষ আপডেট : 5:01 pm

বুধবার থেকে ব্রাহ্মণবাড়িয়ায় নামছে সেনাবাহিনী

প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ,বিস্তৃতির সম্ভাব্যতা ও প্রেক্ষাপট বিবেচনায় মঙ্গলবার থেকে সারাদেশের বিভাগীয় ও জেলা শহরগুলোতে মাঠে নামছে সেনাবাহিনী।

মূলত করোনা ভাইরাস সংক্রান্ত রোগীদের চিকিৎসা ব্যবস্থা, সন্দেহজনক ব্যক্তিদের কোয়ারেন্টিন ব্যবস্থা পর্যালোচনা করবে সেনা সদস্যরা। তবে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরে আগামীকাল বুধবার থেকে মাঠে নামবেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

ইতোমধ্যে সেনাবাহিনীর একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল ব্রাহ্মণবাড়িয়ায় এসেছেন বলে জানা গেছে। জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে সার্বিক প্রস্তুতি সেরে বুধবার থেকে সেনা সদস্যরা মাঠে কাজ করবেন।

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত অতিরিক্তি জেলা ম্যাজিস্ট্রেট মিতু মরিয়ম জানান, আগামীকাল থেকে সেনা মোতায়েন হবে। তারা প্রস্তুতিমূলক কাজ করছেন এখন। উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল ব্রাহ্মণবাড়িয়ায় এসেছেন।

Facebook Comments Box

Posted ৫:০১ পিএম | মঙ্গলবার, ২৪ মার্চ ২০২০

The Daily Sarod |