স্টাফ রিপোর্টার
প্রিন্ট
বুধবার, ১৭ এপ্রিল ২০১৯
সর্বশেষ আপডেট : 9:55 pm
ব্রাহ্মণবাড়িয়া শহরের কালাইশ্রীপাড়া নিবাসী বীর মুক্তিযোদ্ধা মন্টু চৌধুরী (৭৮) বুধবার সকাল ৭টায় তার নিজ বাসভবনে হৃদযন্ত্রক্রীয়া বন্ধ হয়ে শেষ-নিঃশ্বাস ত্যাগ করেছেন (দিব্যান লোকান: স্ব গচ্ছতু….)।
দুপুর ২ টায় কালাইশ্রীপাড়া রাধা গোবিন্দ মন্দির প্রাঙ্গনে রাষ্ট্রের পক্ষ থেকে সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সঞ্জয় সরকার এবং বীর মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ব্রাহ্মণবাড়িয়া সাবেক সদর উপজেলা কমান্ডার মোঃ আবু হোরায়রাহ তার শবদেহে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। পুষ্পস্তবক অর্পণ শেষে¡ পুলিশ বাহিনীর একটি সু-সজ্জিত ও চৌকস দল সশস্ত্র সালাম প্রদান এবং এক মিনিট নিরবতা পালনের মাধ্যমে শেষ শ্রদ্ধা জানান। শবদেহ জাতীয় পতাকায় আচ্ছাদিত ছিল। তখন বিউগলে করুণ সুর বাজছিল।
এ সময় বীর মুক্তিযোদ্ধা আওলাদ হোসেন খান, রামলাল সাহা, হারাধন বিশ্বাস, আব্দুল কাদির, গোপাল পাল, হুমায়ুন কবির খান, সুনীল দেব, সবোধ চন্দ্র দাশ, হরিপদ বণিক, বিশিষ্ট্য সমাজ বেসক গোপাল চন্দ্র সূত্রধর, বিভাষ রায়, প্রসন চক্রবর্তী, জহর লাল দাস, ৪নং পৌর ওয়ার্ড কাউন্সিলর মিজানুর রহমান, মহিলা কাউন্সিলর হোসনে আরা বাবুলসহ সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।
রাষ্ট্রীয় মর্যাদা প্রদান শেষে মেড্ডা শ্মশান ঘাটে তার অন্তেষ্টিক্রিয়া সম্পন্ন হয়। মৃত্যুকালে তিনি দুই স্ত্রী, ৪ পুত্র, ২ কন্যা, আত্মীয় স্বজনসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।
Posted ৯:৫৫ পিএম | বুধবার, ১৭ এপ্রিল ২০১৯
The Daily Sarod | Pijush Kanti Acharya