শিরোনাম
গভীর রাতে ছাত্রলীগ নেতা গ্রেফতার কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের লকডাউন কর্মসূচিকে ঘিরে ড্রোন-মোটরসাইকেল নিয়ে পুলিশের বিশেষ মহড়া ৫ বছরে ৫০০ কিলোমিটার এক্সপ্রেসওয়ে নির্মাণ করবে সরকার অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত

বিয়ের পর করোনা আক্রান্ত স্বামী, হানিমুন বাতিল মিমের

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
মঙ্গলবার, ১১ জানুয়ারি ২০২২   সর্বশেষ আপডেট : 11:18 pm

বিয়ের পর করোনা আক্রান্ত স্বামী, হানিমুন বাতিল মিমের

গত সপ্তাহে জমকালো আয়োজনে একটি পাঁচ তারকা হোটেলে বিয়ের পীড়িতে বসেছে ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা বিদ্যা সিনহা মিম।

স্বামী কুমিল্লা জেলা সন্তান ব্যাংকার সনি পোদ্দার। বিয়ের পর হেলিকপ্টারে পরিবারের সদস্যদের নিয়ে শ্বশুরবাড়িতে উড়ে যান মিম। যাওয়ার কথা হানিমুনে। কিন্তু এর আগে আসলো দুঃসংবাদ।মিমের তার স্বামী সনি পোদ্দার করোনায় আক্রান্ত হয়েছেন। বিষয়টি মিম নিজেই গণমাধ্যমে নিশ্চিত করেছেন।

অভিনেত্রী বিদ্যা সিনহা মিম বলেন, সনি করোনায় আক্রান্ত হয়েছেন। বর্তমানে সে কোয়ারেন্টিনে আছে, সুস্থ আছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন।

আগামী ১৫ জানুয়ারি স্বামীকে সাংবাদিকদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার কথা ছিল মিমের। কিন্তু করোনার কারণে সে আয়োজনটি স্থগিত করা হয়েছে। মিম বলেন, সনি সুস্থ হলেই নতুন করে আয়োজনের তারিখটি জানিয়ে দেব।

Facebook Comments Box

Posted ১১:১৮ পিএম | মঙ্গলবার, ১১ জানুয়ারি ২০২২

The Daily Sarod |