শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

বিয়ের তিন মাস পর শ্বশুরসহ তিনজনকে অচেতন করে পালিয়েছে গৃহবধূ

বিশেষ প্রতিনিধি   প্রিন্ট
বুধবার, ২১ অক্টোবর ২০২০   সর্বশেষ আপডেট : 9:08 pm

বিয়ের তিন মাস পর শ্বশুরসহ তিনজনকে অচেতন করে পালিয়েছে গৃহবধূ

ব্রাহ্মণবাড়িয়ায় শ্বশুর, ননদ ও এক শিশুকে অচেতন করে বিয়ের তিন মাস পর পালিয়েছে এক গৃহবধূ। বুধবার সকালে সদর উপজেলার মজলিশপুর ইউনিয়নের বড় বাকাইল এলাকায় এই ঘটনা ঘটে ও বিকেলে সদর মডেল থানায় অভিযোগ দায়ের করা হয়।

এই ঘটনায় মজলিশপুর ইউনিয়নের বড় বাকাইল এলাকার আরজু মিয়া (৭০), তার মেয়ে পারভীন বেগম ও পারভীনের শিশু কন্যা ছামিয়াকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পরিবারের সদস্যরা জানায়, আরজু মিয়ার ছেলে কালাম মিয়া গত প্রায় ৪ মাস আগে সুরাইয়া (১৯)কে বিয়ে করেন। বিয়ের পর থেকেই পরিবারের সদস্যরা সুরাইয়ার আরেক জায়গায় সর্ম্পক আছে, এমন সন্দেহ হয়। বুধবার সকালে বাড়ির লোকজন আরজু মিয়া, তার মেয়ে পারভীন ও পারভীনের মেয়ে ছামিয়াকে অচেতন অবস্থায় ঘরে পায়। কিন্তু কালামের স্ত্রী সুরাইয়াকে ঘরে খোঁজে পাওয়া যায়নি। পাশাপাশি কালামের ছোট বোন খাদিজাকেও খুঁজে পাওয়া যাচ্ছে না। অসুস্থ অবস্থায় তিনজনকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসলে তাদেরকে ভর্তি করা হয়।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম জানান, এই ঘটনায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। আমরা তদন্ত করে এই বিষয়ে আইনিপদক্ষেপ গ্রহণ করবো।

Facebook Comments Box

Posted ৯:০৮ পিএম | বুধবার, ২১ অক্টোবর ২০২০

The Daily Sarod |