বিহাইরে পুকুরে ডুবে প্রাণ গেল দুই শিশুর

নিজস্ব প্রতিবেদক   প্রিন্ট
বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫   সর্বশেষ আপডেট : 8:02 pm

বিহাইরে পুকুরে ডুবে প্রাণ গেল দুই শিশুর
ব্রাহ্মণবাড়িয়ায় সদর উপজেলার নাটাই উত্তর ইউপির বিহাইর পশ্চিমপাড়া এলাকায় আজ বৃহস্পতিবার সকালে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

মৃতদের মধ্যে মরিয়ম  আক্তার (সাড়ে তিন বছর) জেলার সদর উপজেলার নাটাই উত্তর ইউপির বিহাইর পশ্চিমপাড়া গ্রামের মো. কাউসার মিয়ার মেয়ে ও একই উপজেলার ধানসার গ্রামের শাহেদ মিয়ার মেয়ে সাহিদা আক্তার (আড়াই বছর)। শিশু শাহিদা আক্তার তার নানার বাড়ি বিহাইর বেড়াতে এসেছিল।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি মো. মোজাফফর হোসেন জানান, ‘বৃহস্পতিবার সকালে বাড়ির উঠানে খেলা করছিল দুই শিশু। খেলতে খেলতে বাড়ির পাশে থাকা পুকুরে পড়ে যায় তারা। তাদের না পেয়ে স্থানীয়রা ও তার পরিবার বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে। পরে বাড়ির পাশের পুকুর থেকে দুই শিশুর লাশ উদ্ধার করা হয়।

Facebook Comments Box

Posted ৮:০২ পিএম | বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫

The Daily Sarod |