শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

বিষ্ণুপুর ও বীরগাঁও ইউপি চেয়ারম্যান বরখাস্ত

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বৃহস্পতিবার, ২৮ মে ২০২০   সর্বশেষ আপডেট : 5:55 pm

বিষ্ণুপুর ও বীরগাঁও ইউপি চেয়ারম্যান বরখাস্ত

করোনাভাইরাসে ক্ষতিগ্রস্ত ও হতদরিদ্র পরিবারের জন্য দেয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহারের তালিকা প্রণয়নে অনিয়মের অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামাল উদ্দিন ভূইয়া ও নবীনগর উপজেলার বীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির আহমেদকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

পাশাপাশি বীরগাঁও ইউপি সদস্য তাহের মিয়াকেও বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে তাদেরকে বরখাস্ত করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খান।

উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়া জেলায় ঈদ উপহার দেয়া হবে ৭৫ হাজার পরিবারকে। ইতোমধ্যে ২৫ হাজারেরও বেশি পরিবারের কাছে উপহারের টাকা পৌঁছেছে। তবে এই উপহারের তালিকা তৈরিতে বিষ্ণুপুর ইউপি চেয়ারমরম্যান জামাল উদ্দিন ভূইয়া ও বীরগাঁও ইউপি চেয়ারম্যান কবির আহমেদের বিরুদ্ধে অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ উঠে। জেলা প্রশাসন অভিযোগ তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য স্থানীয় সরকার বিভাগে চিঠি লিখে।

Facebook Comments Box

Posted ৫:৫৫ পিএম | বৃহস্পতিবার, ২৮ মে ২০২০

The Daily Sarod |