শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

বিনা চিকিৎসায় রাখা হতো মাদকাসক্তদের, মাদক নিরাময় কেন্দ্র ‘অশ্রু’ সীলগালা

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
সোমবার, ১৬ নভেম্বর ২০২০   সর্বশেষ আপডেট : 5:40 pm

বিনা চিকিৎসায় রাখা হতো মাদকাসক্তদের, মাদক নিরাময় কেন্দ্র ‘অশ্রু’ সীলগালা

ব্রাহ্মণবাড়িয়ায় ‘অশ্রু’-নামের এক মাদক নিরাময় কেন্দ্র সীলগালা করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুরে জেলা শহরের দক্ষিণ পৈরতলা বাসস্ট্যান্ড এলাকার ওই অবৈধ নিরাময় কেন্দ্রে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজ কুমার বিশ্বাস।

নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজ কুমার বিশ্বাস জানান, সম্পূর্ণ অবৈধ ভাবে মাদক নিরাময় কেন্দ্রের নাম দিয়ে প্রতিষ্ঠানটি চলছিল। অভিযান কালে অশ্রু নামের ওই মাদক নিরাময় কেন্দ্রটির কেউ কোন প্রকার বৈধ কাগজ দেখাতে পারেনি। পাশাপাশি মাদক নিরাময় কেন্দ্র নাম দেওয়া হলেও, সেখানে কোন চিকিৎসক নেই। এমনকি সাইকোলজির উপর সনদ আছে, এমন কাউকে পাওয়া যায়নি।

তিনি আরও বলেন, প্রতিষ্ঠানটিতে ১৭জন ভর্তি রোগী ও ১৩জন রিকভারি রোগী ছিল। প্রতিষ্ঠানটি সীলগালা করা পর তাদেরকে সাথে নিয়ে আসা হয়েছে। ভর্তি থাকা রোগীদের অশ্রুর মালিক পক্ষের খরচে অন্য বৈধ একটি নিরাময় কেন্দ্রে চিকিৎসার জন্য ভর্তি করে চিকিৎসার ব্যবস্থা করবেন। এছাড়াও বাকীদের তাদের অভিভাবকের কাছে বুঝিয়ে দেওয়া হবে।

 

Facebook Comments Box

Posted ৫:৪০ পিএম | সোমবার, ১৬ নভেম্বর ২০২০

The Daily Sarod |