শিরোনাম
সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার রুহুল কবির রিজভীকে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির ফুলেল শুভেচ্ছা

বিজয়নগর সীমান্তে বিজিবির অভিযানে ১৭ হাজার ইয়াবা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক   প্রিন্ট
সোমবার, ১৮ মে ২০২৬   সর্বশেষ আপডেট : 9:32 am

বিজয়নগর সীমান্তে বিজিবির অভিযানে ১৭ হাজার ইয়াবা উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা থেকে ১৭ হাজার ১৭০ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট ও ৬ কেজি গাঁজা উদ্ধার করেছে বিজিবি। গতকাল রোববার (১৭ মে) বিকেল পৌনে ৫টায় উপজেলার নোয়াবাদী এলাকায় অভিযান চালিয়ে বিজিবির ২৫ ব্যাটালিয়নের সদস্যরা এসব মাদকদ্রব্য উদ্ধার করে।
বিজিবির ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি দল নোয়াবাদী এলাকায় অভিযান চালায়। এ সময় সীমান্তের ভারত অংশ থেকে একজন ঘাসের ঝুড়ি নিয়ে বাংলাদেশের দিকে আসার সময় তাকে সন্দেহ হলে বিজিবি সদস্যরা তাকে ধাওয়া করে। একপর্যায়ে ওই চোরাকারবারী ঘাসের ঝুড়ি ফেলে দৌঁড়ে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি টহলদল ঘাসের ঝুড়ি তল্লাশি করে ১৭ হাজার ১৭০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৬ কেজি গাঁজা উদ্ধার করে।
Facebook Comments Box

Posted ১১:৩০ পিএম | সোমবার, ১৮ মে ২০২৬

The Daily Sarod |