স্টাফ রিপোর্টার
প্রিন্ট
সোমবার, ২১ অক্টোবর ২০১৯
সর্বশেষ আপডেট : 7:29 pm
অবৈধভাবে ভারতে প্রবেশের কালে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর সীমান্ত থেকে ডানিয়েল চিকামছো চুকয়ু (২৭) ও চিগোজি জোসেফাত আপোতাজি (২৬) নামের দুই নাইজেরিয়ান নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
সোমবার দুপুরের দিকে উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের নলগরিয়া এলাকা থেকে বিজিবির ২৫ ব্যাটালিয়নের সদস্যরা তাদের আটক করেন।
বিজিবির ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মুহাম্মদ গোলাম কবির বিষয়টি নিশ্চিত করেছেন।
২৫ বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সিঙ্গারবিল বিজিবির সীমান্ত ফাঁড়ির সদস্যরা দুই নাইজেরিয়ান নাগরিককে আটক করে। তারা বিজয়নগরের কাশিনগর গ্রামের মোছাম্মৎ জমিনার (৫৫) বাড়িতে এসে অবস্থান নেয়। পরে দুপুরে নলগরিয়া এলাকা থেকে বিজিবির টহল সদস্যরা তাদের আটক করে। এরমধ্য একজনের বাংলাদেশে অবস্থানের ভিসার মেয়াদ নেই, অপর জনের ভিসার মেয়াদ শেষ হবে ২০২০সালের জানুয়ারীতে।
Posted ৭:২৯ পিএম | সোমবার, ২১ অক্টোবর ২০১৯
The Daily Sarod | Pijush Kanti Acharya