শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার রুহুল কবির রিজভীকে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির ফুলেল শুভেচ্ছা জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল: আশুগঞ্জকে হারিয়ে ফাইনালে পৌরসভা জার্মানিতে পদার্থবিজ্ঞানে ‘শিক্ষার্থী পুরস্কার ২০২৬’ পেলেন মেধাবী ছাত্রী মাহাজাবিন

বিজয়নগর বিএনপির প্যান্ডেল ভাঙচুর

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বৃহস্পতিবার, ১৩ ডিসেম্বর ২০১৮   সর্বশেষ আপডেট : 11:21 pm

বিজয়নগর বিএনপির প্যান্ডেল ভাঙচুর

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় বিএনপির গণসংযোগের প্যান্ডেল ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার বেলা পৌঁনে তিনটার দিকে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।

উপজেলা বিএনপি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিজয়নগর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের কালাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিএনপি দলীয় প্রার্থী কেন্দ্রীয় বিএনপির অর্থনীতি বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি খালেদ হোসেন মাহবুব শ্যামলের পক্ষে গণসংযোগের জন্য একটি প্যান্ডেল তৈরি করে। বৃহস্পতিবার সাড়ে তিনটায় কালাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে বিএনপির প্রার্থীর গণসংযোগ শুরু করার কথা ছিল।

বেলা আড়াইটা থেকে পৌনে তিনটার দিকে ৭০/৮০জনের একটি মিছিল নিয়ে বিএনপির গণসংযোগের প্যান্ডেল, চেয়ার ও টেবিল ভাঙচুর করে।

ভাঙচুরের বিষয়টি জানতে পেরে বিএনপির নেতাকর্মীরা ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

জেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক মো. মুনির হোসেন বলেন, আজ সকাল থেকে ব্রাহ্মণবাড়িয়ার পূর্বাঞ্চলের বিএনপি প্রার্থীকে নিয়ে আমরা গণসংযোগে বের হই। গণসংযোগ কালে বিপুল সংখ্যক নেতাকর্মী আমাদের সাথে ছিল। কয়েকটি এলাকার স্থানীয় বাজারে আমরা ছোট ছোট পথ সভা করেছি। দুপুর ৩টায় উপজেলার বিষ্ণপুরে আমাদের প্রার্থীর সভা ছিল। কিন্তু স্থানীয় নেতাকর্মীরা জানিয়েছে, আমাদের সভার প্যান্ডেল ভেঙ্গে পুড়িয়ে দেওয়া হয়েছে।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়েছে বলে স্থানীয়দের কাছ থেকে শুনেছি। তবে কে বা কারা এই প্যান্ডেল ভাঙচুর করেছে-তা পুলিশ দেখেনি। এই বিষয়ে এখনো কেউ অভিযোগ দেয়নি।

Facebook Comments Box

Posted ৮:৪১ পিএম | বৃহস্পতিবার, ১৩ ডিসেম্বর ২০১৮

The Daily Sarod |