শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

বিজয়নগর ছাত্রলীগের সভাপতি-সেক্রেটারীকে কারণ দর্শানোর নোটিশ

বিশেষ প্রতিনিধি   প্রিন্ট
সোমবার, ২৪ ফেব্রুয়ারি ২০২০   সর্বশেষ আপডেট : 8:54 pm

বিজয়নগর ছাত্রলীগের সভাপতি-সেক্রেটারীকে কারণ দর্শানোর নোটিশ

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের চম্পকনগর ইউনিয়ন ছাত্রলীগের কমিটি নিতে বিতর্কের জেরে উপজেলা ছাত্রলীগের সভাপতি এস এম মাহবুব হোসাইন ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম রাজভীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে জেলা ছাত্রলীগ।

ওই নোটিশে তাদের বিরুদ্ধে শৃঙ্লা ভঙ্গের অভিযোগ এনে নোটিশ পাওয়ার ৪৮ঘন্টার মধ্যে জবাব দিতে বলা হয়েছে।

পাশাপাশি বিলুপ্ত করা হয়েছে বিতর্কিত চম্পকনগর ইউনিয়ন ছাত্রলীগের প্রকাশিত দুই কমিটিকে।

রোববার মধ্যরাতে জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন তার নিজের ফেসবুকে বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, বিজয়নগর উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সম্পাদক পৃথক ভাবে চম্পকনগর ইউনিয়ন ছাত্রলীগের কমিটিতে একই পদে পৃথক দুইজন ব্যক্তিকে আলাদা সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ঘোষণা দিয়েছেন। তবে দুইটি কমিটিতেই সভাপতি ও সাধারণ সম্পাদকের সাক্ষর রয়েছে এবং ওই কমিটি গুলো ১৫ ফেব্রুয়ারীতে সাক্ষর করে অনুমোদন দেওয়া।

একটি সংবাদ বিজ্ঞপ্তিতে দেখা যায় সভাপতি পদ দেওয়া হয়েছে মোঃ নোবেল চৌধুরী ও সাধারণ সম্পাদক মোঃ জাবেদ ওমর। কিন্তু অপর সংবাদ বিজ্ঞপ্তিতে সভাপতি একই ব্যক্তি থাকলেও সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন আলফু মিয়া নামের আরেক জন। একই ইউনিয়নের পৃথক দুটি কমিটির অনুমোদন করা বিজ্ঞপ্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরে।

এনিয়ে উপজেলায় নেতাকর্মীদের মাঝে উত্তেজনা বিরাজ করে। জেলা কমিটির নেতারা বিব্রতবোধ করেন।

বিষয়টি নিয়ে বিজয়নগর উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পরস্পরকে দায়ী করছেন।

 

রাফি/–

Facebook Comments Box

Posted ২:১১ এএম | সোমবার, ২৪ ফেব্রুয়ারি ২০২০

The Daily Sarod |