প্রেস বিজ্ঞপ্তি
প্রিন্ট
সোমবার, ২৫ মে ২০২০
সর্বশেষ আপডেট : 4:04 pm
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা ভাইরাসের কারণে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন থাকা ৫৫জনের মধ্যে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি, ডাকসুর সাবেক ভিপি কমরেড রাশেদ খান মেনন এমপির পক্ষ থেকে ঈদ উপহার হিসাবে মিষ্টি ও ফল বিতরণ করা হয়েছে।
পবিত্র ঈদুল ফিতরের দিনে বেলা ১১টায় বিজয়নগর ওয়ার্কার্স পার্টির নেতা সঞ্জয় রায় পোদ্দার, শ্রমিক নেতা শাহিন শাহ, অপূর্ব দেব, কাউসার আলম মিষ্টি ও ফল ৫৫জনের হাতে উপহার হিসাবে তুলে দেন।
এসময় সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে চলে করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে আহবান জানান। নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহের নিগারসহ সরকারি কর্মকর্তাদের কোয়ারেন্টাইনে অবস্হানরতদের সাথে তাদের দায়িত্বশীল আচরনের প্রশংসা করেন।
এসময় উপজেলা ওয়ার্কার্সপার্টির সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী ভিডিও কনফারেন্সে ৫৫ জনের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন ও তাঁদের খোজ খবর নেন। কোয়ারেইনটানে অবস্হানরতরা তাঁদের খোজ নেয়ার জন্য ধন্যবাদ জানান।
Posted ৪:০৪ পিএম | সোমবার, ২৫ মে ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya