শিরোনাম
সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার রুহুল কবির রিজভীকে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির ফুলেল শুভেচ্ছা

বিজয়নগরে ২০০বোতল স্কফ সিরাপ সহ সিএনজি জব্দ, আটক ১

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বুধবার, ০৩ এপ্রিল ২০১৯   সর্বশেষ আপডেট : 8:22 pm

বিজয়নগরে ২০০বোতল স্কফ সিরাপ সহ সিএনজি জব্দ, আটক ১

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ২০০বোতল ভারতীয় স্কফ সিরাপ সহ একটি সিএনজি চালিত অঅটোরিকশা জব্দ করেছে পুলিশ। এসময় মাদক পাচারের অভিযোগে অন্তর (২০) নামের এক যুবকে আটক করে। অন্তর উপজেলা চান্দুরা ইউনিয়নের হোসেনপুর খাঁ বাড়ি এলাকার রাস্টু মিয়ার ছেলে।

বুধবার দুপুরে বিজয়নগর থানা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকালে উপজেলার চান্দুরা ইউপিস্থ ফুলতলী মোড়ে মাদক উদ্ধারে অভিযান চালায় পুলিশ। অভিযানে ‘ইভা মুন্নী এক্সপ্রেস’ নামের একটি সিএনজি চালিত অটোরিকশা তল্লাশি করে ২০০ বোতল ভারতীয় স্কফ সিরাপ জব্দ করে পুলিশ। এসময় জব্দ আটক করা হয় অন্তর নামের এক মাদক পাচারকারীকে।

এই ঘটনায় সিএনজিটি জব্দ করা হয়েছে ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর পাচারকারীকে আদালতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box

Posted ৮:৩৪ পিএম | বুধবার, ০৩ এপ্রিল ২০১৯

The Daily Sarod |