স্টাফ রিপোর্টার
প্রিন্ট
বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২০ সর্বশেষ আপডেট : ৯:৪২ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পাচারকালে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বুধবার দুপুরে উপজেলার পাহাড়পুর ইউনিয়নের ভিটিদাউদপুর থেকে মাদক গুলো সহ তাদের আটক করা হয়।
হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার সাতবল গ্রামের সৈয়দ মিয়ার ছেলে হেলন মিয়া (২১) ও কিশোরগঞ্জের বাজিতপুরের রহিছ মিয়ার ছেলে সজিব (২০)।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদক গুলো পাচারকালে ভিটিদাউদপুর পাকা সড়কের উপর থেকে দুইজনকে আটক করা হয়। এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

Posted ৯:৪০ অপরাহ্ণ | বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২০
dainiksarod | Pijush Kanti Acharya
এ বিভাগের আরও খবর