স্টাফ রিপোর্টার
প্রিন্ট
বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০১৯
সর্বশেষ আপডেট : 7:31 pm
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে এক স্কুলছাত্রীকে জোরপূর্বক ধর্ষণের মামলায় কালু মিয়া (৩০) নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত।
এই মামলায় বাকী তিন আসামি সুজন মিয়া, আনোয়ার হোসেন ও উজ্জল মিয়ার উপর অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের বেকসুর খালাস দেয়া হয়।
বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক হাসানুল ইসলাম এই রায় ঘোষণা করেন।
আদালতের পুলিশের পরিদর্শক (ইন্সপেক্টর) নাজির আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার বিবরণে জানা গেছে, ২০১৫ সালের ৬ জুন বিকেলে জেলার বিজয়নগর উপজেলায় ৯ বছরের এক স্কুলছাত্রী মাঠে গরু চরাতে যায়। এ সময় উপজেলার পত্তন ইউনিয়নের চাউরাখোলা গ্রামের কুদ্দুস মিয়ার ছেলে কালু মিয়া জোরপূর্বক তাকে একটি হাঁসারে খামারে নিয়ে ধর্ষণ করে। এ ঘটনায় ওই শিশুর চাচা বাদী হয়ে কালু মিয়াসহ চারজনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।
দীর্ঘ শুনানি শেষে আদালত বৃহস্পতিবার এই রায় দেন।
আসামিপক্ষের আইনজীবী দেওয়ান আমিনুর রেজা এ রায়ের বিরুদ্ধে আপিল করবেন বলে জানান।
Posted ৭:৩১ পিএম | বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০১৯
The Daily Sarod | Pijush Kanti Acharya