শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

বিজয়নগরে সন্ত্রাসী হামলার শিকার ব্যবসায়ী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
শনিবার, ৩০ মে ২০২০   সর্বশেষ আপডেট : 3:43 pm

বিজয়নগরে সন্ত্রাসী হামলার শিকার ব্যবসায়ী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন

সন্ত্রাসী হামলার শিকার ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার আউলিয়া বাজারের ব্যবসায়ী আবু নাছির (৩৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

শনিবার সকালে নাছিরের ভাগিনা সোহাগ মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ‘শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নাছিরের মৃত্যু হয়। মরদেহ এখন ধানমন্ডি থানায় আছে। এখান থেকে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে নিয়ে যাওয়া হবে। ময়নাতদন্ত শেষে মরদেহ বিজয়নগরের বাড়িতে নেওয়া হবে।’

নাছির বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের সেজামূড়া গ্রামের আবু শামার ছেলে। গত ২৪ মে পূর্ব শত্রুতার জেরে উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু কাউসার ভূঁইয়া ও তার সহযোগীরা লোহার রড ও শাবল দিয়ে বেধড়ক পিটিয়ে নাছিরের ডান হাত ও ডান পা ভেঙে দেয়।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান বলেন, ‘ময়নাতদন্ত প্রতিবেদনে যদি উল্লেখ থাকে আঘাতজনিত কারণে নাছিরের মৃত্যু হয়েছে, তাহলে তার বাবার করা মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত হবে। কাউসারসহ বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশ সর্বোচ্চ চেষ্টা করছে।’

Facebook Comments Box

Posted ৩:৪৩ পিএম | শনিবার, ৩০ মে ২০২০

The Daily Sarod |