স্টাফ রিপোর্টার
প্রিন্ট
সোমবার, ১৮ মার্চ ২০১৯
সর্বশেষ আপডেট : 7:42 pm
গত ১২মার্চ ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় মাটি কাটা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকাল পর্যন্ত ৩জন মারা গেছেন। দফায় দফায় ওই সংঘর্ষে উপজেলার চান্দুরা ইউনিয়নের মিরপুর গ্রামের দুই পক্ষের অন্তত ২০জন আহত হয়।
তারা সবাই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিল।
এর মধ্যে গত শনিবার(১৬ মার্চ) সাড়ে রাত ১১টার দিকে চান্দুরা ইউনিয়নের মিরপুর গ্রামের হাজি আলা বক্সের ছেলে কালা মিয়া(৭০), রোববার (১৭ মার্চ) রাত সোয়া ১০টার দিকে একই এলাকার খোশ মিয়ার ছেলে মনসুর (২২) ও সোমবার (১৮ মার্চ) সকালে আল আমিনের ৩ মাসের গর্ববতী স্ত্রী নাসিমা (৩০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন সংঘর্ষের ঘটনায় মামলার তদন্তকারী কর্মকর্তা উপ পরিদর্শক অলিউল্লাহ।
তিনি জানান, চিকিৎসাধীন অবস্থায় তিনজন মারা যাওয়ার বিষয়টি আমরা জানতে পেরেছি। তবে তাদের মারা যাওয়ার ডেথ সার্টিফিকেট হাতে এখনো আসেনি। ঘটনার পর উভয় পক্ষই মামলা দিয়েছিল। এখন এই ঘটনায় হত্যাকান্ডের মামলা হবে।
স্থানীয় সূত্রে জানা যায়, বেশ কয়েক বছর ধরে মাটির ব্যবসা নিয়ে মিরপুর গ্রামের চামুর গোষ্ঠীর প্রবাসী সোহেল মিয়ার সঙ্গে একই গ্রামের মোশল মিয়ার বিরোধ চলে আসছিল। কয়েকদিন আগে উপজেলার আব্দুল্লাহপুর গ্রামে মেশিন দিয়ে মাটি কাটার সময় মোশল মিয়া ও তার লোকজন মেশিনটি ভাঙচুর করে। এর জের ধরে (১২ মার্চ) উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন।
Posted ১০:২৪ পিএম | সোমবার, ১৮ মার্চ ২০১৯
The Daily Sarod | Pijush Kanti Acharya