স্টাফ রিপোর্টার
প্রিন্ট
বৃহস্পতিবার, ১৩ ডিসেম্বর ২০১৮
সর্বশেষ আপডেট : 8:31 pm
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার-৩ (সদর- বিজয়নগর) আসনের বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার তিনি গণসংযোগ করেছেন জেলার বিজয়নগর উপজেলার ।
সকালে থেকে দুপুর পর্যন্ত উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের মেরাশানী, কাশিমপুর, কাংকরিয়া বাজার, বিষ্ণুপুর রানওয়ে বাজার এলাকায় তিনি গণসংযোগ করেন। এসময় শ্যামল স্থানীয় কয়েকটি বাজারে পথ সভায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।
খালেদ হোসেন মাহবুব শ্যামল গণসংযোগকালে সাধারণ ভোটারদের খোঁজ খবর নেন এবং ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে দোয়া কামনা করেন।
এসময় তার সাথে জেলা বিএনপি, ছাত্রদল, যুবদল সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন
Posted ৮:৩১ পিএম | বৃহস্পতিবার, ১৩ ডিসেম্বর ২০১৮
dainiksarod | Pijush Kanti Acharya