স্টাফ রিপোর্টার
প্রিন্ট
বুধবার, ১৩ মে ২০২০
সর্বশেষ আপডেট : 1:41 am
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের সাংসদ র আ ম উবায়দুল মোকতাদীর চৌধুরীর পক্ষ থেকে শতাধিক অসহায় ও কর্মহীন পরিবারের মাঝে শিশু খাদ্য বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের নলগড়িয়া গ্রামে ছাত্রলীগের উদ্যোগে এসব বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল, বিজয়নগর উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারন সম্পাদক গোলাম রাব্বানী রাব্বী, সিংগারবিল ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক কামরুল হাসান বিজয় প্রমুখ।
শিশু খাদ্যের মধ্যে প্রতিটি পরিবারের হাতে তুলে হয় সেরিলাক্স একটি, আধা কেজি গুড়ো দুধ, সুজি দুই কেজি ও চিনি দুই কেজি।
Posted ১:৪১ এএম | বুধবার, ১৩ মে ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya