স্টাফ রিপোর্টার
প্রিন্ট
রবিবার, ০৫ জানুয়ারি ২০২০
সর্বশেষ আপডেট : 7:34 pm
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে র্যাবের অভিযানে গাঁজা, স্কফ সিরাপ ও ইয়াবা ট্যাবলেট সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। শনিবার মধ্যরাতে উপজেলার লক্ষীপুরে অভিযান চালিয়ে তাদের মাদক গুলো সহ গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার লক্ষীপুর গ্রামের মৃত খোরশেদ মিয়ার ছেলে মোঃ নাসির (২৭) ও উপজেলার আদমপুর গ্রামের মৃত রশিদ মিয়ার ছেলে ইমন মিয়া (২১)।
এসময় তাদের কাছ থেকে দুই কেজি, ১৫ বোতল স্কফ সিরাপ ও ১৭৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
ভৈরব র্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সিনিয়র এডি চন্দন দেবনাথ এর নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।
রোববার সন্ধ্যায় র্যাব-১৪ ভৈরব ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
এই ঘটনায় বিজয়নগর থানায় মামলা দায়ের করা হয়েছে।
Posted ৭:৩৪ পিএম | রবিবার, ০৫ জানুয়ারি ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya