স্টাফ রিপোর্টার
প্রিন্ট
শনিবার, ১০ অক্টোবর ২০২০
সর্বশেষ আপডেট : 8:14 pm
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে উপজেলার আলাদাউদপুর গ্রামে যুবলীগ নেতাসহ তিনজন মিলে ১৬ বছরের এক কিশোরকে বলাৎকারের ঘটনায় বিচারের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে এই মামলা প্রত্যাহার করতে প্রভাবশালীদের হুমকির অভিযোগ করা হয়।
এতে লিখিত বক্তব্য চট্রগ্রাম বিশ্ব বিদ্যালয়ের ছাত্র সালমান তারিখ বলেন, চলতি বছরের গত ৫ মে রাতে ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরে ১৬ বছরের এক কিশোরকে উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক কাউসার মিয়া, সাতগাঁওয়ের লোকমান ও ইয়াছিন পরিত্যক্ত পোল্ট্রি খামারে বলাৎকার করে। এই ঘটনায় আদালতে মামলা দায়ের করা হলে, আদালত পিবিআইকে তদন্তের দায়িত্ব দেন। মামলাটি প্রত্যাহার করতে যুবলীগ নেতা কাউসার ও তার সম্পর্কিত চাচা স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শামিমুল হক চৌধুরী বাদি পক্ষকে হুমকি দিচ্ছেন বলে অভিযোগ করা হয়।
তিনি আরও বলেন, ঘটনার পর কিশোরটিকে আমি উদ্ধার করি। প্রাণ ভয়ে কিশোরটির পরিবারের কেউ মুখ খুলতে সাহস পাচ্ছে না।
এই বিষয়ে বিজয়নগর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক কাউসার মিয়ার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।
তবে বিজয়নগর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রাসেল খাঁন বলেন, কাউসার মিয়া উপজেলা যুবলীগের কমিটিতে সাংগঠনিক সম্পাদক পদে আছেন। অভিযোগে দোষী সাব্যস্ত হলে সাংগঠনিক ভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি জেলার নেতৃবৃন্দ অবগত আছেন।
Posted ৮:১৩ পিএম | শনিবার, ১০ অক্টোবর ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya