শিরোনাম
সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার রুহুল কবির রিজভীকে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির ফুলেল শুভেচ্ছা

বিজয়নগরে মাদক পাচারকালে ধরা দুই সহোদর

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বুধবার, ০২ অক্টোবর ২০১৯   সর্বশেষ আপডেট : 8:03 pm

বিজয়নগরে মাদক পাচারকালে ধরা দুই সহোদর

ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরে মাদক পাচারকালে দুই সহোদরকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এসময় তাদের কাছ থেকে ৪৬ বোতল ফেন্সিডিল ও ৫০ বোতল স্কাফ উদ্ধার করা হয়।

বুধবার সন্ধ্যায় র‍্যাব-১৪ ভৈরব ক্যাম্প থেকে পাঠানো এক সময় সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

আটকরা হলেন, উপজেলার কামালমোড়া এলাকার আবন মিয়ার দুই সন্তান মোঃ আপেল (২৬) ও মোঃ পাপেল (১৯)।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ভৈরব র‌্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের ও সিনিয়র এডি চন্দন দেবনাথ এর নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উপজেলার খাটিংগা (দক্ষিণপাড়া মোড়) জনৈক খলিল মিয়ার বাড়ির সামনে থেকে আপেল ও পাপেলকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৪৬ বোতল ফেন্সিডিল ও ৫০ বোতল স্কাফ সিরাপ উদ্ধার করা হয়।

আটক আসামীদের বিরুদ্ধে বিজয়নগর থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box

Posted ৮:০৩ পিএম | বুধবার, ০২ অক্টোবর ২০১৯

The Daily Sarod |