শিরোনাম
সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার রুহুল কবির রিজভীকে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির ফুলেল শুভেচ্ছা

বিজয়নগরে মাদকসহ তিন যুবক আটক

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
শনিবার, ১২ অক্টোবর ২০১৯   সর্বশেষ আপডেট : 1:32 am

বিজয়নগরে মাদকসহ তিন যুবক আটক

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পৃথক অভিযানে মাদকসহ তিন যুবককে গ্রেফতার করেছে র‍্যাব। শুক্রবার পৃথক সময়ে চলা এই অভিযানে ৬৪৫ পিস ইয়াবা ট্যাবলেট, ১১ বোতল স্কাফ সিরাপ ও মাদক বিক্রির নগদ ১৬হাজার ৭৩০ টাকা উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন, উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের কাশিনগর গ্রামের মোঃ জাহাঙ্গীর আলমের ছেলে মোঃ জুয়েল মিয়া (২২), একই ইউপির নলগড়িয়া গ্রামের নান্নু মিয়ার ছেলে মোঃ আনোয়ার হোসেন (১৯) ও পেটুয়াজুড়ি গ্রামের আলাই মিয়ার ছেলে মোঃ সুভেল মিয়া (৩২)।

রাতে র‍্যাব-১৪ ভৈরব ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের প্রেক্ষিতে ভৈরব র‌্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের ও সিনিয়র এডি চন্দন দেবনাথ এর নেতৃত্বে একটি আভিযানিক দল ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মাদক উদ্ধারে অভিযান পরিচালনা করে।

অভিযানে দুপুর আড়াইটার দিকে উপজেলার সিঙ্গারবিল বাজার এলাকার হান্দু ভুইয়া মার্কেট এর দ্বিতীয় তলার জেএস খেলাঘর এন্ড ফ্যাশন নামক দোকানের সামনে থেকে মোঃ জুয়েল মিয়া (২২) ও মোঃ আনোয়ার হোসেন (১৯) গ্রেফতার করা হয়।

অপর এক অভিযানে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার ফতেপুর সাকিনস্থ আখাউড়া-চান্দুরা রোডে চৌধুরী ষ্টোরের সামনে থেকে মোঃ সুভেল মিয়া (৩২) গ্রেফতার করা হয়।
গেফতারকৃত আসামীদের কাছ থেকে ৬৪৫ পিস ইয়াবা ট্যাবলেট,১১ বোতল স্কাফ এবং মাদক বিক্রির নগদ ১৬হাজার ৭৩০ টাকা উদ্ধার করা হয়।

আসামীদের বিরুদ্ধে বিজয়নগর থানায় মামলা দায়েরের প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box

Posted ১:৩২ এএম | শনিবার, ১২ অক্টোবর ২০১৯

The Daily Sarod |