শিরোনাম
সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার রুহুল কবির রিজভীকে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির ফুলেল শুভেচ্ছা

বিজয়নগরে মাদকসহ আপন ৩ ভাই আটক

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
রবিবার, ২১ জুলাই ২০১৯   সর্বশেষ আপডেট : 10:25 pm

বিজয়নগরে মাদকসহ আপন ৩ ভাই আটক

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় মাটির নিচে লুকিয়ে রাখা ৯৯ বোতল ভারতীয় স্কফ সিরাপসহ আপন তিন ভাইকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। রোববার সকাল ৬টার দিকে উপজেলার নোয়াবাদী এলাকায় অভিযান চালিয় র‌্যাব-১৪ এর ভৈরব ক্যাম্পের সদস্যরা তাদের আটক করেন।

এরা হলেন, নোয়াবাদী গ্রামেরমৃত মদন মিয়ার তিন ছেলে দুলাল মিয়া (৪৫), আলাল মিয়া (৪২) ও শফিক মিয়া (৩৮)। দুপুর ১টার দিকে সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে এসব তথ্য জানিয়েছে র‌্যাব।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে ভৈরব র‌্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের জ্যেষ্ঠ পরিচালক চন্দন দেবনাথের নেতৃত্বে একটি আভিযানিক দল নোয়াবাদী এলাকার দক্ষিণপাড়ায় দুলাল মিয়ার বাড়িতে অভিযান চালায়।

এ সময় ওই তিন ভাইকে আটক করে ঘরের মেঝেতে অভিনব কায়দায় মাটির নিচে লুকিয়ে রাখা ৯৯ বোতল স্কফ জব্দ করা হয়। এ ঘটনায় আটকদের বিরুদ্ধে বিজয়নগর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

Facebook Comments Box

Posted ১০:২৫ পিএম | রবিবার, ২১ জুলাই ২০১৯

The Daily Sarod |