বিজয়নগর সংবাদদাতা
প্রিন্ট
মঙ্গলবার, ২৬ মার্চ ২০১৯
সর্বশেষ আপডেট : 8:42 pm
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে যথাযথ মর্যাদায় নানা আয়োজনের মধ্যদিয়ে উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। মঙ্গলবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সাথে সাথে পতাকা উত্তোলন ও ৩১ বার তোপধ্বণির মধ্যদিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের সূচনা করা হয়।
এরপর উপজেলা চত্বরে স্মৃতিস্তম্ভে একে একে শহীদদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করে পুষ্পার্ঘ্যে অর্পন করেন উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রেসক্লাব, সাংস্কৃতিক ও সামাজিক বিভিন্ন সংগঠনসহ স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা।
ভোরের আলো পরিস্ফুটিত হওয়ার সাথে সাথে শহীদ স্মৃতিস্তম্ভে বাড়তে থাকে জনসমাগম। সকাল ৯টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মাঠে কুচকাওয়াজ, ডিসপ্লে ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এছাড়া দিবস উপলক্ষে বিজয়নগরের বিভিন্ন স্কুল-কলেজগুলোতে সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা ও দোয়ার মধ্যে দিয়ে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস পালন করা হয়। দুপুর সাড়ে বারোটায় শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবার, যোদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়।
Posted ৮:৪২ পিএম | মঙ্গলবার, ২৬ মার্চ ২০১৯
The Daily Sarod | Pijush Kanti Acharya