বিজয়নগরে বাস-পাওয়ার টিলারের মুখোমুখি সংঘর্ষে ৩জন নিহত

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বুধবার, ২৫ নভেম্বর ২০২০   সর্বশেষ আপডেট : ৮:৫৬ অপরাহ্ণ

বিজয়নগরে বাস-পাওয়ার টিলারের মুখোমুখি সংঘর্ষে ৩জন নিহত

ব্রাহ্মণবাড়িয়ায় যাত্রীবাহী বাস ও অবৈধ পাওয়ার টিলারের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে তিনজন নিহত হয়েছেন। বুধবার (২৫ নভেম্বর) সন্ধ্যার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের জেলার বিজয়নগর উপজেলার রামপুরে এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।

নিহতরা হলেন- জেলার বিজয়নগর উপজেলার চরইসলামপুর গ্রামের মৃত সাঈদ মিয়ার ছেলে আক্তার হোসেন (৫০), মৃত সোলমান মিয়ার ছেলে রমজান মিয়া (৬০) ও মৃত হাবিবুল্লা মিয়ার ছেলে শহীদুল্লা (৩০)।

বিজয়নগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, সিলেটগামী একটি যাত্রীবাহী বাসের সাথে বিপরীত দিক থেকে আসা একটি পাওয়ারটিলারের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই পাওয়ারটিলারের তিন আরোহী মারা যান। এ দুর্ঘটনায় বাসের পাঁচজন যাত্রী আহত হয়েছেন। আহতদেরকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

Facebook Comments Box

Posted ৮:৫৬ অপরাহ্ণ | বুধবার, ২৫ নভেম্বর ২০২০

dainiksarod |