বিজয়নগর সংবাদদাতা
প্রিন্ট
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২০
সর্বশেষ আপডেট : 10:02 pm
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নে দু’পক্ষের বাকবিতন্ডায় জেরে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরে উপজেলার ইউনিয়নের নোয়াগাও বাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদেরকে জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
আহতদের মধ্যে কয়েকজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে।
সূত্রে জানা গেছে, একই এলাকার সুমন মিয়া ও আকাশের মধ্যে কথাকাটাকাটি হয়। এতে সুমন মিয়া আকাশের উপর উপর হামলা চালায়। এ খবর ছড়িয়ে পড়লে এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের ঘর-বাড়ি, দোকান ভাঙচুর ও লুটপাট করা হয়েছে। সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনে।
বিজয়নগর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মাহমুদুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পরবর্তী সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
টিপু /-
Posted ১০:০২ পিএম | বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya