স্টাফ রিপোর্টার
প্রিন্ট
বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০১৯
সর্বশেষ আপডেট : 8:03 pm
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ফেন্সিডিল ও স্কফ সিরাপ সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। বুধবার মধ্যরাতে উপজেলার নোয়াগাঁও মোড় বাজারে একটি মোবাইলফোনের দোকানে অভিযান চালিয়ে তাদের মাদক গুলো সহ আটক করা হয়।
আটকরা হলেন, জেলার বিজয়নগর উপজেলার নোয়াগাঁও গ্রামের মোঃ আবুল খায়েরের ছেলে মোঃ হিমেল(২৬) ও একই উপজেলার ফুলবাড়ীয়া (ফকিরপাড়া) এলাকার আলমগীর মিয়ার ছেলে মোঃ বাবুল মিয়া (২২)।
বৃহস্পতিবার সন্ধ্যায় র্যাব-১৪ ভৈরব ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ভৈরব র্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের এবং স্কোয়াড কমান্ডার সিনিয়র এডি চন্দন দেবনাথ এর নেতৃত্বে মাদক উদ্ধারে অভিযান চালানো হয়। অভিযানে উপজেলার নোয়াগাঁও মোড় বাজারে হিমেল টেলিকমে অভিযান পরিচালনা করেন ৩২ বোতল স্কাফ সিরাপ, ৩ বোতল ফেন্সিডিল ও মাদক বিক্রির নগদ ৪০০ টাকা উদ্ধার করা হয়।
এসময় মোঃ হিমেল(২৬) ও মোঃ বাবুল মিয়া (২২)কে আটক করে র্যাব।
আটককৃতদের বিরুদ্ধে বিজয়নগর থানায় মামলা দায়ের করা হয়েছে।
Posted ৮:০৩ পিএম | বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০১৯
The Daily Sarod | Pijush Kanti Acharya