স্টাফ রিপোর্টার
প্রিন্ট
সোমবার, ১৬ ডিসেম্বর ২০১৯
সর্বশেষ আপডেট : 5:37 pm
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থেকে ২২বোতল ফেন্সিডিল ও ৫ ক্যান বিয়ার সহ অমিত তাঁতী (৪০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। রোববার রাতে উপজেলার সাতবর্গ বাসস্ট্যান্ড এলাকা থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার হওয়া অমিত তাঁতী হবিগঞ্জের মাধবপুরের তেলিয়াপাড়া চা-বাগান এলাকার মৃত সুরেন্দ্র তাঁতীর ছেলে।
সোমবার দুপুরে র্যাব-১৪ ভৈরব ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

ভৈরব র্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের এবং স্কোয়াড কমান্ডার সিনিয়র এডি চন্দন দেবনাথ এর নেতৃত্বে অভিযানে তাকে মাদকগুলো সহ গ্রেফতার করা হয়।
এই ঘটনায় গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে বিজয়নগর থানায় মামলা দায়ের করা হয়েছে।
Posted ৫:৩৭ পিএম | সোমবার, ১৬ ডিসেম্বর ২০১৯
The Daily Sarod | Pijush Kanti Acharya