বিজয়নগর সংবাদদাতা
প্রিন্ট
শুক্রবার, ২০ মার্চ ২০২০
সর্বশেষ আপডেট : 6:21 pm
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে প্রবাসীর সহ দুটি বিয়ের আয়োজন বন্ধ করেছে উপজেলা প্রশাসন। পাশাপাশি হোম কোয়ারেন্টাইনে না থাকার অপরাধে এক প্রবাসীকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার সকালে সহকারী কমিশনার (ভুমি) মো: মাহবুবুর রহমান ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
এসময় উপস্তিত ছিলেন ইসলামপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক আতিকুর রহমান সহ থানা পুলিশ।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান জানান, উপজেলার বুধন্তি ইউনিয়নের সেমড়া গ্রামের মৃত হাসিম আলির ছেলে কুসুম আলী গত ১০ই মার্চ কুয়েত থেকে দেশে ফিরেন। আগামী ২২ শে মার্চ তার বিয়ের অনুষ্ঠান করার আয়োজন করে বিভিন্ন জায়গায় দাওয়াত দিচ্ছিলেন। ১৪দিন হোম কোয়ারেন্টাইনে না থেকে তিনি বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করছিলেন। এ অভিযোগের প্রেক্ষিতে ভ্রাম্যমাণ আদালত সকালে বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি। এসময় তার পরিবারের লোকজন বিয়ের অনুষ্ঠান আয়োজন না করার মুচলেকা দেয় ও কোয়ারেন্টে থাকার অঙ্গিকার করে। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে ১৫ হাজার টাকা জরিমানা প্রদান করে।
এর আগে সকালে একই ইউনিয়নের খাতাবাড়ি গ্রামের মন্নাফ মিয়ার মেয়ে হুছনা আক্তারের সাথে একই ইউনিয়নের বীরপাশা গ্রামের আওয়াল মিয়ার ছেলে মমিন মিয়ার বিয়ে অনুষ্ঠান পন্ড করে দেয় প্রশাসন। এসময় স্থানীয় মেম্বার জামাল মিয়া ও কনের বাবা মন্নাফ মিয়া বিয়ে পেছানোর কথা বলে মুচলেকা দেয়।
জিয়াদুল হক//
Posted ৪:৩৯ পিএম | শুক্রবার, ২০ মার্চ ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya