শিরোনাম
সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার রুহুল কবির রিজভীকে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির ফুলেল শুভেচ্ছা

বিজয়নগরে পালিত হচ্ছে জাতীয় মৎস সপ্তাহ

বিজয়নগর সংবাদদাতা   প্রিন্ট
বৃহস্পতিবার, ১৮ জুলাই ২০১৯   সর্বশেষ আপডেট : 5:06 pm

বিজয়নগরে পালিত হচ্ছে জাতীয় মৎস সপ্তাহ

“মৎস্য সেক্টরের সমৃদ্ধি, সুনীল অর্থনীতি অগ্রগতি” এই প্রতিপাদ্য দিয়ে  বৃহস্পতিবার  সকালে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ পালিত হয়েছে। বিজয়নগর উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের আয়োজনে সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। র‌্যালি শেষে উপজেলা পুকুরে পোনা মাছ অবমুক্ত করা হয়। পরে উপজেলা কমপ্লেক্স মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মেহের নিগারের সভাপতিত্বে আলোচনায় সভায় প্রধান অতিথি  ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নাছিমা মুকাই আলী।

অনুষ্ঠানের শুরুতেই শুভেচ্ছা বক্তব্য রাখেন বিজয়নগর উপজেলার মৎস্য কর্মকর্তা মো. আবু ছালেহ।
এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এবিএম মশিউজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা মো: মশকর আলী, সহকারি শিক্ষা অফিসার আল মামুন সহ উপজেলার ১০টি ইউনিয়নের মৎস্য চাষীরা।

Facebook Comments Box

Posted ৫:০৪ পিএম | বৃহস্পতিবার, ১৮ জুলাই ২০১৯

The Daily Sarod |