বিজয়নগর সংবাদদাতা
প্রিন্ট
বৃহস্পতিবার, ২১ জানুয়ারি ২০২১
সর্বশেষ আপডেট : 8:20 pm
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের কালাছড়ায় পর্যটন রিসোর্ট ও মুক্তিযোদ্ধাদের স্মরণে স্মৃতিস্তম্ভ তৈরির জন্য জায়গা পরিদর্শন করা হয়েছে। বৃহষ্পতিবার বিকালে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের কালাছড়া এলাকায় পর্যটন কেন্দ্র স্থাপনের জন্য জায়গা পরিদর্শন করেন ব্রাহ্মণবাড়িয়া সদর-৩ আসনের সংসদ সদস্য, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী ও বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের প্রধান নির্বাহী অতিরিক্ত সচিব জাবেদ আহমেদ।
এসময় উপস্তিত ছিলেন উপজেলা চেয়ারম্যান নাসিমা মুকাই আলি, উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম ইয়াসির আরাফাত, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুর রহমান, প্রকল্প কর্মকর্তা শাহিনুর জাহান সহ উপজেলার জনপ্রতিনিধিরা।
এসময় সাংসদ বলেন, খুব দ্রোত সময়ের মধ্যে বিজয়নগর উপজেলায় পর্যটন কেন্দ্র স্থাপনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
Posted ৮:২০ পিএম | বৃহস্পতিবার, ২১ জানুয়ারি ২০২১
The Daily Sarod | Pijush Kanti Acharya