বিজয়নগর সংবাদদাতা
প্রিন্ট
শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০১৯
সর্বশেষ আপডেট : 7:56 pm
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে কাদার ভিতর থেকে হাফিজ মিয়া (২৫) নামের এক যুবকের লাশ উদ্বার করেছে পুলিশ । শুক্রবার দুপুর ২টার দিকে উপজেলার চান্দুরা- আখাউড়া সড়কের আলাদাউদপুর রাস্তার পাশের নালা থেকে মরদেহটি উদ্ধার করেছে পুলিশ। সে উপজেলার চম্পকনগর ইউনিয়নের ফতেপুর গ্রামের কেফায়েত আলীর ছেলে ।
পুলিশ জানায় ,স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে শুক্রবার দুপুর ২টার দিকে চান্দুরা- আখাউড়া সড়কের আলাদাউদপুর রাস্তার পাশের নালা থেকে কাদা মাটির ভিতর থেকে পোতা অবস্থায় হাফিজ মিয়ার লাশ উদ্বার করে বিজয়নগর থানা পুলিশ ।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফয়জুল আজিম নোমান বলেন, সে গত বৃহস্পতিবার রাত থেকে নিখোঁজ ছিল। দুপুরে আলাদাউদপুর রাস্তার পাশে কাদা মাটিতে পুতা অবস্থায় তার লাশ উদ্বার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ সদর হাসপাতালে প্রেরণের প্রস্তুতি চলছে ।
Posted ৭:৫৪ পিএম | শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০১৯
The Daily Sarod | Pijush Kanti Acharya