বিজয়নগর সংবাদদাতা
প্রিন্ট
মঙ্গলবার, ১২ মার্চ ২০১৯
সর্বশেষ আপডেট : 8:03 pm
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় মাটি কাটা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নারী ও শিশুসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। মঙ্গলবার সকাল থেকে কয়েয় দফায় উপজেলার চান্দুরা ইউনিয়নের মিরপুর গ্রামের দুই পক্ষের লোকজনদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতদেরকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ১৫ জনের নাম জানা গেছে। এরা হলেন- ইউনুছ মিয়া (৫০), লিটন (৩০), ইয়াছিন (২১), শিশু মিয়া (৫০), সোহেল (১৮), তামান্না (১২), তাজুল ইসলাম (২২), আতিকুল ইসলাম (৪০), কালা মিয়া (৬০), জামশেদ (৩৫), হুমায়ুন (৩২), চাঁদতারা (৫৫), কুদ্দুস (৬০), মনসুর (২০) ও সাবেল (২০)।
স্থানীয় সূত্রে জানা যায়, বেশ কয়েক বছর ধরে মাটির ব্যবসা নিয়ে মিরপুর গ্রামের চামুর গোষ্ঠীর প্রবাসী সোহেল মিয়ার সঙ্গে একই গ্রামের মোশল মিয়ার বিরোধ চলে আসছিল। কয়েকদিন আগে উপজেলার আব্দল্লাহপুর গ্রামে মেশিন দিয়ে মাটি কাটার সময় মোশল মিয়া ও তার লোকজন মেশিনটি ভাঙচুর করে। এর জের ধরে মঙ্গলবার উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন।
বিজয়নগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আজিম বলেন, সংঘর্ষের কোনো ঘটনা আমার জানা নেই। এ বিষয়ে খোঁজ নিচ্ছি।
Posted ৮:০২ পিএম | মঙ্গলবার, ১২ মার্চ ২০১৯
The Daily Sarod | Pijush Kanti Acharya