স্টাফ রিপোর্টার
প্রিন্ট
বৃহস্পতিবার, ১৮ মার্চ ২০২১
সর্বশেষ আপডেট : 4:19 pm
ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের তালিকাভুক্ত বিজয়নগর উপজেলায় দুর্ধর্ষ অপরাধী ফয়সাল আহমেদ (৩৫)কে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরের দিকে নির্মাণাধীন বিজয়নগর-ব্রাহ্মণবাড়িয়া সড়কের থেকে তাকে আটক করা হয়।
এসময় ফয়সালের ছোট ভাই সহ আরও ৪ অপরাধীকে গ্রেফতার করেছে পুলিশ। ফয়সাল উপজেলার চান্দুরা ইউনিয়নের আব্দুল্লাহপুর গ্রামের হোসেন আহমেদের ছেলে। তার বিরুদ্ধে ইতিপূর্বে হত্যা, ডাকাতি, নারী নির্যাতন, চুরি ও মারামারি ১৬টি মামলা রয়েছে।
গ্রেফতারকৃত অন্যন্যারা হলেন, উপজেলার চান্দুরা ইউনিয়নের আব্দুল্লাহপুর গ্রামের হোসেন আহমেদের ছেলে ও ফয়সালের ছোট ভাই পলাশ মিয়া (৩২), একই এলাকার আব্দুল আজিজের ছেলে শাকিল মিয়া (১৮), জীবন মিয়ার ছেলে শামীম মিয়া (২৩) ও উপজেলার আলাদাউদপুরের ইকবাল মিয়ার ছেলে সাগর মিয়া (১৬)।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, চান্দুরা এলাকার গাজি মিয়ার একটি ব্যাটারি চালিত অটো রিকশা চুরি হয়। অটোরিকশাটি চুরি হওয়ার পর গাজি মিয়া বিভিন্ন জায়গায় খোঁজ করার পাশাপাশি তার আত্মীয় স্বজনকে বিষয়টি জানায়। তার এক নিকট আত্মীয় রফিকুল ইসলাম কয়েকজন বন্ধুর সাথে বৃহস্পতিবার সকালের দিকে পত্তন ইউনিয়নের সিমনা এলাকায় ঘুরতে যান। সেখানে গাজি মিয়া অটোরিকশাটি দেখতে পেয়ে তা আটক করার চেষ্টা করে। এসময় দূর্ধর্ষ অপরাধী ফয়সালসহ তার সহযোগিতা রফিকুল ইসলামের উপর হামলা করার চেষ্টা করলে আশপাশের লোকজন ধাওয়া করে ফয়সাল সহ ৫জনকে আটক করে পুলিশে সোপর্দ করেন। ঘটনাস্থল থেকে দুইটি অটোরিকশাও উদ্ধার করা হয়।
ওসি আতিকুর রহমান আরও বলেন, ফয়সালের বিরুদ্ধে ইতিপূর্বে হত্যা, ডাকাতি, নারী নির্যাতন, চুরি ও মারামারি ১৬টি মামলা রয়েছে। এছাড়াও তার ভাই পলাশের বিরুদ্ধে একটি মামলা গ্রেফতারী পরোয়ানা রয়েছে। তাদের খুঁজছিল পুলিশ। এই ঘটনায়মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Posted ৪:১৯ পিএম | বৃহস্পতিবার, ১৮ মার্চ ২০২১
The Daily Sarod | Pijush Kanti Acharya