স্টাফ রিপোর্টার
প্রিন্ট
শনিবার, ১৯ জানুয়ারি ২০১৯
সর্বশেষ আপডেট : 6:51 pm
ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে দুইজন নিহত হয়েছে। শনিবার ভোর ৫টার দিকে উপজেলার বুধন্তি ইউনিয়নের শশই এলাকায় এই দূর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন বাসের ড্রাইভার মৌলভীবাজার জেলার কমলগঞ্জের আব্দুল আজিজের ছেলে আনোয়ার হোসেন (৫৫) ও ট্রাকের হেলপার নাটোরের বড়াইগ্রামের মজু মিয়ার ছেলে মোঃ ইউনুছ (২৫)। এসময় আহত হয়েছে আরো ৮জন। তবে তাৎক্ষণিক আহতদের পরিচয় জানা যায়নি।

ব্রাহ্মণবাড়িয়া খাটিহাতা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হোসেন সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিজয়নরের শশই নামক স্থানে সিলেটগামী লন্ডন এক্সপ্রেসের একটি যাত্রী বাহী বাসের সাথে বিপরীত দিক থেকে ছেড়ে আসা একটি পাথর বুঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ট্রাকের হেলপার ও বাসের ড্রাইভার মারা যায়। এই ঘটনায় আহত হয়েছে আরো ৮জন।

প্রাথমিক ভাবে আহতদের পরিচয় জানা যায়নি। আহতদের মধ্যে একজনকে ঢাকা ও দুইজনকে সিলেট মেডিকেলে পাঠানো হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানান হোসেন সরকার।
Posted ১২:৩২ পিএম | শনিবার, ১৯ জানুয়ারি ২০১৯
The Daily Sarod | Pijush Kanti Acharya