শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

বিজয়নগরে ট্রাক চাপায় সাত বছরের শিশু নিহত

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
শনিবার, ২০ মার্চ ২০২১   সর্বশেষ আপডেট : 8:37 pm

বিজয়নগরে ট্রাক চাপায় সাত বছরের শিশু নিহত

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ট্রাকের চাপায় অনুরাধা বিশ্বাস নামের সাত বছরের এক শিশু নিহত হয়েছে।

শনিবার (২০ মার্চ) ঢাকা-সিলেট মহাসড়কে বুধন্তি এলাকায় এ দূর্ঘটনার ঘটনা ঘটে। নিহত অনুরাধা বিশ্বাস ওই এলাকার লিটন বিশ্বাসের মেয়ে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, অনুরাধা সড়ক পারাপারের সময় ঢাকা থেকে সিলেটগামী পণ্যবাহী একটি ট্রাক চাপা দিলে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়।

খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী সাখাওয়াত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সড়ক পারাপারের সময় ট্রাকের চাপায় শিশুটি নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে ট্রাক চালক ও ট্রাকটি আটক করা হয়েছে। নিহত অনুরাধার লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

Facebook Comments Box

Posted ৮:৩৭ পিএম | শনিবার, ২০ মার্চ ২০২১

The Daily Sarod |