স্টাফ রিপোর্টার
প্রিন্ট
শনিবার, ২৫ মে ২০১৯
সর্বশেষ আপডেট : 3:43 pm
ব্রাহ্মণবাড়িয়ায় দ্রুতগামী ট্রাক চাপায় সিএনজি চালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছে। শনিবার দুপুর ১২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বিজয়নগরের সাতবর্গ পেট্রোল পাম্প এলাকায় এই দূর্ঘটনা ঘটে। এসময় আহত হয়েছে আরো তিনজন যাত্রী।
নিহতরা হলেন, হবিগঞ্জের মাধবপুর উপজেলার আদাউরের মিঠু রায় চৌধুরীর স্ত্রী শান্তা রায় চৌধুরী (৩০), একই উপজেলার হালুয়াপাড়ার মিসির আলীর ছেলে আবু তাহের (৬০) ও মিনাল উদ্দিন (৪০) নামের অপর একজন।
খোঁজ নিয়ে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়া থেকে একটি যাত্রীবাহী সিএনজি চালিত অটোরিকশা হবিগঞ্জের মাধবপুরের দিকে যাচ্ছিল।এসময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক সিএনজিটিকে চাপা দেয়। এতে সিএনজি চালিত অটোরিকশায় থাকা মিনাল উদ্দিন নামের এক যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়। গুরুতর আহত ৫জনকে স্থানীয়দের সহযোগিতা উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক শান্তা রায় চৌধুরী আবু তাহেরকে মৃত ঘোষণা করেন। আহত বাকী তিনজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে। আহতরা হলেন, ফয়সাল মিয়া (২৫), ফারজিনা (২০) ও জুম্মান (২৮)।
মোহাম্মদ হোসেন সরকার আরো জানান, ঘটনার পর স্থানীয়রা ঘাতক ট্রাকটি আটক করেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
Posted ৩:৪৩ পিএম | শনিবার, ২৫ মে ২০১৯
The Daily Sarod | Pijush Kanti Acharya