স্টাফ রিপোর্টার
প্রিন্ট
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০১৯
সর্বশেষ আপডেট : 10:24 pm
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ট্রাক্টরের চাপায় নুর আলম (৫) নামের এক শিশু নিহত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার কেনা বুধন্তী সড়কে এই দূর্ঘটনা ঘটে। নিহত নূর আলম উপজেলার বুধন্তি ইউনিয়নের কেনা গ্রামের প্রবাসী মহিবুল আলমের ছেলে ।
পুলিশ ও প্রত্যেক্ষদর্শীরা জানায়, বৃহষ্পতিবার বিকাল ৩ টার দিকে কেনা বুধন্তি সড়কের কেনা মহিবুলের বাড়ির সামনের পাকা রাস্তায় দাঁড়ানো ছিল। এসময় মুর্শেদ মিয়ার মাটি বাহী ট্রাক্টর চাপা দিলে নূর আলম ঘটনাস্থলে নিহত হয়। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ।
এব্যাপারে ইসলামপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক আ স ম আতিকুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে এবং ঘাতক ট্রাক্টরটিকে আটক করা হয়েছে। তবে চালক পলাতক রয়েছে। এই ঘটনায় চালকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের প্রস্তুতি চলছে।
Posted ১০:২৪ পিএম | বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০১৯
The Daily Sarod | Pijush Kanti Acharya