শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

বিজয়নগরে জনসমাগম নেই হাট বাজারে, সীমিত যান চলাচল

এস এম টিপু চৌধুরী, বিজয়নগর   প্রিন্ট
বুধবার, ২৫ মার্চ ২০২০   সর্বশেষ আপডেট : 5:22 pm

বিজয়নগরে জনসমাগম নেই হাট বাজারে, সীমিত যান চলাচল

ব্রাহ্মণবাড়িয়ায় বিজয়নগরে করোনা ভাইরাসের প্রভাবে সরকারে নানা মুখি পদক্ষেপের কারনে মানুষ এখন গণজমায়েত পরিহার করে নিজ নিজ ঘরে অবস্থান করছেন। আর সরকারি কর্মকর্তা কর্মচারিবৃন্দ ও সাধারণ ছুটি থাকার পরও তারা নিজ নিজ অফিসে অবস্থান করছেন। যার যার উপর অর্পিত দায়িত্ব পালনে ব্যস্থ রয়েছেন।

দায়িত্বরত ব্যক্তিগণ প্রবাস থেকে ফেরৎ আসা প্রবাসীরা হোম কোয়ারেন্টাইনে সঠিক ভাবে পালন করছেন কি না তা সরেজমিনে বাড়ি বাড়ি গিয়ে পর্যবেক্ষণ করছেন।

উপজেলা প্রশাসন থেকে নেয়া হয়েছে আরো নানা ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এরই মধ্যে দ্রব্যমূল্যে যেন উর্ধবগতি যেন না হয় সেদিকে গুরুত্ব দিয়ে প্রতিদিনই উপজেলার বিভিন্ন হাট বাজার গুলোতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হচ্ছে। আর থানা পুলিশের পক্ষ থেকে প্রতিটি স্থানে কড়া নিরাপত্তা ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জনসচেতার পুলিশের পক্ষ থেকে সর্তকমূলক মাইকিং করা হয়েছে।

(২৫ মার্চ) সকাল থেকে উপজেলার বিভিন্ন হাট বাজার ও রাস্তা ঘাটেও পূর্বের তুলনায় মানুষ চলাচল কম লক্ষ্য করা গেছে। ঘর মুখি হয়ে আছেন মানুষজন। এতে করে জনসচেতনতার অনেকটাই উন্নতি হয়েছে বলে সচেতন মহল মনে করছেন।

উপজেলার বিভিন্ন হাট বাজার ও রাস্তা ঘাট ঘুরে দেখা যায়, জেলা প্রশাসকের নির্দেশনার মোতাবেক পুরো উপজেলা জুড়ে গরু পশু হাট বন্ধ রয়েছে। এছাড়াও প্রয়োজনীয় দোকানপাট ছাড়া অন্যান্য দোকান গুলো বন্ধ রয়েছেন।

Facebook Comments Box

Posted ৫:২২ পিএম | বুধবার, ২৫ মার্চ ২০২০

The Daily Sarod |