বিজয়নগর সংবাদদাতা
প্রিন্ট
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২০
সর্বশেষ আপডেট : 11:05 pm
সরকারি আদেশ অমান্য করায় ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে এক গাড়ী চালককে অর্থদণ্ড করছে ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহের নিগার এই দণ্ডাদেশ প্রদান করেন।
জানা যায়, ঢাকা-সিলেট মহাসড়কে নিষেধাজ্ঞা অমান্য করে যাত্রীবাহী গাড়ী চালানোর অপরাধে দন্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারায় সরকারি আদেশ অমান্য করায় নজরুল ইসলাম নামের এক চালককে ১হাজার টাকা অর্থদন্ড করে ভ্রাম্যমাণ আদালত।
দন্ডপ্রাপ্ত চালক যাত্রাবাড়ী এলাকার রতন মিয়ার ছেলে। গাড়িটি সিলেট হতে ঢাকা যাচ্ছিল।
এছাড়াও নির্বাহী ম্যাজিস্ট্রেট অতিরিক্ত দামে পন্য বিক্রি এবং বাজারে নির্দেশ অমান্য করে দোকান খোলা ঠেকাতে আমতলি সাতবর্গ, ইসলামপুর বাজার মনিটরিং করেন।
জিহাদ বাবু/
Posted ১০:১২ পিএম | বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya