স্টাফ রিপোর্টার
প্রিন্ট
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২০
সর্বশেষ আপডেট : 6:03 pm
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে প্রাইভেটকারে গাঁজা পাচারকালে মোহাম্মদ শাহীন (৪৮) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে তাকে উপজেলার পত্তন ইউনিয়নের নোয়াগাঁও এলাকা থেকে মাদকগুলো সহ গ্রেফতারের পর দুপুরে মামলা দায়ের শেষে আদালতে প্রেরণ করা হয়েছে। গ্রেফতারকৃত মোহাম্মদ শাহীন সদর উপজেলার তালশহর পূর্ব ইউনিয়নের সোনাসার গ্রামের মৃত মোহাম্মদ জাহের মিয়ার ছেলে।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২৭কেজি গাঁজাসহ একটি প্রাইভেটকার জব্দ করা হয়। এসময় গ্রেফতার করা হয় এক মাদক ব্যবসায়ীকে। এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে।
Posted ৬:০৩ পিএম | বৃহস্পতিবার, ১৮ জুন ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya